ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মরহুম গেরিলা কমান্ডার স. ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম

মোরেলগঞ্জের অন্যতম কৃতী সন্তান, সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর গেরিলা যোদ্ধা মরহুম স. ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মরহুমের সমাধিস্থলে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মরহুম স. ম. কবির আহমেদ মধু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সুন্দরবন অঞ্চলে একজন সক্রিয় গেরিলা যোদ্ধা ও ক্যাম্প কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্থানীয় মুক্তিবাহিনীর অধীনে কলমতেজি ক্যাম্পের দায়িত্বে থেকে সুন্দরবন এলাকায় বিভিন্ন দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবোজ্জ্বল অবদান রাখেন।

কবর জিয়ারতকালে অধ্যক্ষ আব্দুল আলীম মরহুমের ত্যাগ ও দেশপ্রেম স্মরণ করে বলেন, “মুক্তিযুদ্ধের এই বীর সন্তানদের অবদান জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ ও সাহস আমাদের জন্য চিরন্তন প্রেরণা।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা শাখা সভাপতি আব্দুল মান্নান, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মরহুম গেরিলা কমান্ডার স. ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম

আপডেট : ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬