ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

জামায়াতে ইসলামীর মাধ্যমে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশের মানুষ তাদের হারানো ন্যায্য অধিকার ফিরে পাবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের শেয়ালকাঠী ফুটবল মাঠে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। ধোপাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মনজুরুল হক রাহাদ।

ধোপাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. বনি আমিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় জনসভা পরিচালিত হয়।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ কামরুল আলম, অধ্যাপক মুস্তাজাবুল হক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া একই দিনে রাতে কচুয়ার সাইনবোর্ড বাজারের গোল চত্বরে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসকল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, দেশ ও সমাজ থেকে দুর্নীতিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

তিনি অভিযোগ করে বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি মহল মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। তিনি আরও বলেন, সকল অপপ্রচার উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর হাত ধরেই সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

জামায়াতে ইসলামীর মাধ্যমে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে

আপডেট : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬