ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পিরোজপুরে সুজনের উদ্যোগে ‘জনতার মুখোমুখি’: উন্নয়ন ও সুশাসনে প্রতিশ্রুতি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা অংশ নিয়ে এলাকার উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন।

“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর-১ আসনের প্রার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রার্থীদের কাছে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহার, উন্নয়ন ভাবনা, জনকল্যাণমূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সুজন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ অনুষ্ঠানটি সঞ্চালনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আল আমিন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বরিশাল বিভাগের একটি নাট্যদল নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পিরোজপুরে সুজনের উদ্যোগে ‘জনতার মুখোমুখি’: উন্নয়ন ও সুশাসনে প্রতিশ্রুতি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর

আপডেট : ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬