ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ঝালকাঠিতে বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতা-কর্মী’র জামায়াতে যোগদান

  • আমির হোসেনঃ
  • আপডেট : ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৯৮ ভিউ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মী। এতে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কবির হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও দেশকল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হয়েই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা বলেন, নৈতিকতা ও আদর্শের সংকটে দেশের রাজনীতি যখন দিশেহারা, তখন জামায়াতে ইসলামীই একটি আদর্শবাদী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, আগামী দিনে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঝালকাঠিতে বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতা-কর্মী’র জামায়াতে যোগদান

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ঝালকাঠিতে বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতা-কর্মী’র জামায়াতে যোগদান

আপডেট : ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬