ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বরুড়ায় বিএনপি নেতা জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সামাজিক ও ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ (বরুড়া) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ীতে জাকারিয়া তাহের সুমনের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) বরুড়া উপজেলা শাখার সভাপতি ও মেসার্স আল মদিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী। এ ছাড়া উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বরুড়া পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন খন্দকার।

এ সময় কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী ও কুমিল্লা সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী এবং মেসার্স আল মদিনা জুয়েলার্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী রবিউল বোখারী রাইহানও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের আন্তরিকতা, আতিথেয়তা এবং বিনয়ী ব্যবহারে সবাই সন্তুষ্ট ও আপ্লুত হন। তার জনগণের প্রতি দায়বদ্ধতা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

জাকারিয়া তাহের সুমন বলেন, বরুড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবার সম্মিলিত উদ্যোগ ও ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ (বরুড়া) নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি ইতোপূর্বে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বরুড়ায় বিএনপি নেতা জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সামাজিক ও ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬