ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা

বাগেরহাটে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও এ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল ও স্বরনসভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বাগেরহাটে জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও এ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তৃতা করেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রর্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ।

স্মরণসভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি সারাজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা

আপডেট : ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬