ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মঠবাড়িয়ায় জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

আসন্ন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবির পক্ষে মঠবাড়িয়া উপজেলায় একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় মঠবাড়িয়া পৌরসভার সামনে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু।

সভায় মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মীসভায় দলের সাংগঠনিক অবস্থা, আসন্ন সংসদ নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দলের পিরোজপুর জেলা সদস্য সচিব বশির আহমেদ। তিনি দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি পিরোজপুর জেলা সিনিয়র নেতা তৌনিক-উল-হক, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল ইসলাম সোহেল, পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাফিজ উদ্দিন, শংকরপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সংগঠিত কার্যক্রমের মাধ্যমে জাতীয় পার্টি পিরোজপুর-৩ আসনে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

সভায় দলীয় কার্যালয় সংক্রান্ত কিছু সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় এবং সেগুলো সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মঠবাড়িয়ায় জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট : ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬