ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাগেরহাটে ১২ এনসিপি নেতার পদত্যাগ

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা পদত্যাগ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন- সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, এনসিপির বাগেরহাট সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে যে অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম, তার ব্যত্যয় ঘটায় আমিসহ মোট ১২ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

আলী হোসেন আরো বলেন, আমার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন ও এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের মধ্যে সংঘর্ষ থাকায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করছি।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাগেরহাটে ১২ এনসিপি নেতার পদত্যাগ

আপডেট : ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬