ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল

রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল | ছবি: আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর মতিঝিল, প্রেসক্লাব এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার (১০ নভেম্বর) বিকেলে ব্যানার নিয়ে অল্পসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

“শহীদ নূর হোসেন দিবস” উপলক্ষে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। অপরদিকে তাদের প্রতিহত করতে সকাল থেকেই পুরো গুলিস্তান এলাকা দখল করে রেখেছিল বিএনপি ও অঙ্গসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মাঝে সারাদিন জিরো পয়েন্টের আশপাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

তবে বিকেল ৪টার দিকে মতিঝিল বিআরটিসি বাস ডিপোর পাশ থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও বাড্ডা থানা আওয়ামী লীগের ব্যানারে কিছু নেতাকর্মী বিক্ষোভ শুরু করেন। ঝটিকা মিছিল করে কিছুক্ষণের মধ্যেই ব্যানার গুছিয়ে নিয়ে তারা সরে পড়েন।

অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে অগ্রসর হলে পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় তারা নূর হোসেন চত্বরে পৌঁছাতে পারেননি। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে এই ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে “শহীদ নূর হোসেন” স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। বিকাল সাড়ে ৩টায় রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে নূর হোসেন চত্ত্বরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে মিছিলটি।

জানা যায়, বিভিন্ন গলি থেকে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী মূল সড়কে উঠে স্লোগান দিতেই মিছিলটিকে ধাওয়া করে পাহারারত ফ্যাসিবাদ প্রতিরোধ বিরোধী মঞ্চ। তারা লাঠিসোটা নিয়ে মারধর করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে ৫ মিনিটের মধ্যে সবাই আওয়ামী লীগ নেতা-কর্মীরা এদিকওদিক চলে যায়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল

আপডেট : ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪