ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

পিরোজপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পৌর জামায়াতের ব্যবস্থাপনায় পিরোজপুর–নামাজপুর– ইন্দুরকানী সড়কের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কাংশ মেরামত করা হয়।

জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির অংশ হিসেবে সমাজ সংস্কার কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, ফলে প্রতিদিনই এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পৌর জামায়াতের নেতাকর্মীরা নিজ উদ্যোগে শ্রম দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুললে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও সমাজ উন্নয়নে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

পিরোজপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

আপডেট : ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬