ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ওয়ারীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১-এর দোয়া ও আলোচনা সভা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ারীস্থ জনতা পার্টির হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম স্বপন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনবার সফলভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা পার্টির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবীর আকন। তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন গণতন্ত্রের এক অবিচল সৈনিক। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খোকন মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আনাস, নির্বাহী সহসভাপতি শাহীন মাঝি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, উপদেষ্টা আহমেদ আলী, ৩৯ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সদস্য মোহাম্মদ জামাল এবং তুবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, দেশপ্রেম এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ পরিবারের প্রতি তাঁর সহানুভূতি ও সহযোগিতা ছিল অনন্য।

দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মরহুমা খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জাতীয় নেতাদের স্মরণে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে এবং মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং রাজনৈতিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ওয়ারীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১-এর দোয়া ও আলোচনা সভা

আপডেট : ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬