ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট : ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬