ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, প্রার্থী হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। এ আসনে দলটির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ আসনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে সে সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি নিজ দলের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করা হলেও পিরোজপুর-১ আসনের মনোনয়ন তখনো ঝুলে থাকে। সে সময় পিরোজপুর-২ আসনে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন এবং পিরোজপুর-৩ আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালকে মনোনয়ন দেওয়া হয়। পিরোজপুর-১ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রথম দফায় কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য অতিরিক্ত ৯টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে এ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন জানানো হয়। সবশেষে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি পিরোজপুর-১ আসনে নিজ দলের নেতা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, প্রার্থী হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

আপডেট : ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫