ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

নুরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

বিএনপি-গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

আর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে। সমঝোতা হলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবে গণ অধিকার পরিষদ।

আবু হানিফ আরও জানান, নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নুরকে মন্ত্রিত্ব প্রদানসহ আরও চারটি বিষয়ে আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে দুটি আসনের। এ ছাড়া আমাদের দলীয় প্রধান নুরুল হক নুরকে মন্ত্রিত্ব এবং উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার সমঝোতা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করব। ৩০০ আসনে আমাদের প্রার্থী থাকবেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমাদের সব প্রার্থী দলীয় প্রতীক ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

মির্জা ফখরুল বলেন, বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

নুরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের

আপডেট : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫