ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত পিরোজপুর বিএনপি, ঢাকায় যাবেন ৩০ হাজার নেতাকর্মী-সমর্থক

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পিরোজপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থককে ঢাকায় সমবেত করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত দিনের আগেই অন্তত ছয়টি বিশালাকার লঞ্চ ও শতাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে পিরোজপুরের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, কর্মী-সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ছয়টি বিশালাকার লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চগুলোতে রাতযাপন ও খাবারের ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, ২৫ ডিসেম্বর ভোরে পিরোজপুর শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বাসে করে নেতাকর্মী ও সমর্থকেরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত পিরোজপুর বিএনপি, ঢাকায় যাবেন ৩০ হাজার নেতাকর্মী-সমর্থক

আপডেট : ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫