ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

গণঅধিকার পরিষদকে দুই আসনের আশ্বাস বিএনপির

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদকে দুটি আসন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন দুটি হলো পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকারের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে এক বৈঠক হয়। সেখানে এই সমঝোতায় পৌঁছায় দল দুটি।

বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।

সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেশ আগেই ২৫ জনের প্রার্থী তালিকা দিয়েছিল গণঅধিকার পরিষদ। বৈঠকে গণঅধিকারের পক্ষ থেকে এই তালিকার মধ্য থেকে ১০টি আসন চাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানকে আশ্বস্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে গণঅধিকারের পক্ষ থেকে ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও-২ এবং হাসান আল মামুনের জন্য নেত্রকোনা-২-সহ আরও চারটি আসনের ওপর জোর দেওয়া হয়। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, বৈঠকে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আগেই ২৫টি আসনের তালিকা দিয়েছিলাম।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

গণঅধিকার পরিষদকে দুই আসনের আশ্বাস বিএনপির

আপডেট : ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫