ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

গাজীপুর জেলার টংগীপূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান নগদ অর্থ, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭৪

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান- মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার (৪ নভেম্বর) মধ্যরাত হতে সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বিজিবি, র‍্যাব ও পুলিশ এর সমন্বয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও তদসংলগ্ন টঙ্গী কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য (দেশী-বিদেশী মদ, বিয়ার, গাজা, ফেনসিডিল, ইয়াবা), নগদ ২২,৮১,৩০০.০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল, অল্পসংখ্যক বিদেশী মুদ্রা জব্দ করে। এ অভিযানে মাদক সংরক্ষণ, বিক্রয়সহ নানা অসামাজিক কর্মকান্ডে ৭৪ জনকে (৫৩ জন পুরুষ এবং ২১ জন নারী) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের অধিকাংশই অভিযান চলাকালে নেশাগ্রস্থ ছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনী কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। এর ফলে উক্ত এলাকার আইন শৃংখলা পরিস্থিতির সামগ্রীক উন্নয়ন হবে বলে আশা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

গাজীপুর জেলার টংগীপূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান নগদ অর্থ, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭৪

আপডেট : ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪