“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ে এ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আনিছা খাতুন এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মহসিনা জাহান তোরণ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু তোহা মো. শাকিল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিন মুন্সি।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বাস্তববায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, হরপাড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন, হাসাড়া আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মুনসুর আলী মাঝি, আলমপুর মদনখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি বাবুল খন্দকারসহ অন্যান্য সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র-প্রতিনিধি জুম্মন শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, সদস্য মিঠু তালুকদার প্রমুখ।

সুমন আহমেদ (শ্রীনগর মুন্সীগঞ্জ) প্রতিনিধি 



















