বৃহস্পতিবার (৩১ অক্টোবর) “জাগো নারী ফাউন্ডেশন” এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভিন নাসের ভাসানী, সভাপতি, মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন নূর-উন-নাহার মেরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাগো নারী ফাউন্ডেশন। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুম বিল্লাহ, চেয়ারম্যান ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার ও মহাপরিচালক নজরুল চর্চা ফাউন্ডেশন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “জাগো নারী ফাউন্ডেশন” আমেরিকা শাখার সভাপতি নাসরিন আক্তার রোজী, মির্জা আশরাফুল ইসলাম সাবেক উপ-পরিচালক প্রতিরক্ষা মন্ত্রণালয়।
“জাগো নারী ফাউন্ডেশন” এর সিনিয়র সহ-সভাপতি মুশতারীর সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান নাজনীন তৌহিদ এর পরিচালনা ও সঞ্চালনায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন “জাগো নারী ফাউন্ডেশন” এর ভাইস-চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসাইন।

প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক তত্ত্বাবধান ও আলোচনা করেন “জাগো নারী ফাউন্ডেশন” এর নির্বাহী পরিচালক নুর মোহাম্মদ চৌধুরী, অর্থ পরিচালক মতিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের গাজীপুর শাখার প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ বেগম, মো. শহিদুল ইসলাম, হালিমা ইয়াসমিন ও সোনিয়া সামরিন।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত, দোয়া, কেক-কাটা, পুরস্কার-প্রদান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠিত দিবসটি সমাপ্তি টানা হয়।

প্রসঙ্গত, ২০০৫ সালে যাত্রা শুরু করে “জাগো নারী ফাউন্ডেশন” যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর-উন-নাহার মেরী।

সংবাদ360 প্রতিবেদক 



















