ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সবুজ আবাসনেই কমবে ঢাকার জীবনযাত্রার ব্যয় পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ কাউখালীতে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের আহ্বান প্রধানমন্ত্রীর; ৩ দিনব্যাপী আবাসন মেলা শুরু টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে দিনদুপুরে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, গাড়ি ভাঙচুর কাউখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরের দরজা খোলা ও মালামাল এলোমেলো সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, গড়ে প্রতিদিন ১৪ মৃত্যু

বাগেরহাটে সভা শেষে ফেরার পথে বাস-ট্রাকের চাপায় প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

বাগেরহাটের রামপালের বাসের ধাক্কা ও ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র কেন্দ্রীয় গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে বাড়ির পথে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়, পরে পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমরা পুলিশকে হস্তান্তর করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সভা শেষে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর মৃত্যুতে নিহতদের পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বইছে।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন। তারা আমাদের দলের সক্রিয়কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার স্বীকার হয়। তাদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

জনপ্রিয়

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাটে সভা শেষে ফেরার পথে বাস-ট্রাকের চাপায় প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

আপডেট : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫