ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর

নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধা বিকাশে ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জলঢাকা শহরের দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠান জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও ডিমলা সরকারি রানী বৃন্দারানী স্কুল কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৪ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা জনাব মাও. মোঃ আব্দুস সাত্তার, জনাব মোখলেছুর রহমান মাষ্টার, কিশোরকন্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলা চেয়ারম্যান তাজামুল হাসান সাগর, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামারুজ্জামান, সাব্বির আহমেদ প্রমুখ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ

নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫