ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি দিলো ‘ডাক দিয়ে যাই’

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি প্রদান করেছে উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। ‎

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানব সম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। এই বৃত্তি কার্যক্রমের মাধ্যমে তাদের সেই পথ সহজ করা সম্ভব হবে। ‘ডাক দিয়ে যাই’ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাই অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শেষ হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ-এমএফআই) সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করে আসছে।

জনপ্রিয়

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি দিলো ‘ডাক দিয়ে যাই’

আপডেট : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫