ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি দিলো ‘ডাক দিয়ে যাই’

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি প্রদান করেছে উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। ‎

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানব সম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। এই বৃত্তি কার্যক্রমের মাধ্যমে তাদের সেই পথ সহজ করা সম্ভব হবে। ‘ডাক দিয়ে যাই’ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাই অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শেষ হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ-এমএফআই) সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করে আসছে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি দিলো ‘ডাক দিয়ে যাই’

আপডেট : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫