ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী আইনজীবীদের বিক্ষোভ

দলবাজি এবং দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগ দাবি করে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নিয়ে রাষ্ট্রের ভঙ্গুর অবস্থার জন্য দলবাদ ও দুর্নীতিবাজ বিচারপতিদের দায়ী করেন।

এর আগে পূর্বঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনে দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শত শত শিক্ষার্থীর একটি মিছিল আসে। তারা অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এসময় তারা বলেন, এই বিচারপতিরা আওয়ামী লীগের নির্দেশ ও ইচ্ছাকে আইনে পরিণত করেছেন। তাদের জন্যই এত রক্তপাত হয়েছে। তাদের জন্যই শেখ হাসিনা হাজারো ছাত্র-জনতাকে হত্যার সাহস পেয়েছেন। এত মানুষকে গুম, খুন ও হত্যার দায় এই বিচারপতিদেরও। তারা এই বিচারপতিদের স্বেচ্ছায় সরে যাওয়ার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা তা করেননি। আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

কর্মসূচি চলাকালে আইনজীবীদের নানা স্লোগান দিতে দেখা যায়। তারা ‘আইনজীবী-জনতা, গড়ে তোলো একতা’, ‘দফা এক দাবি এক, দলবাজদের পদত্যাগ’, ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মারা, হুঁশিয়ার সাবধান’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দফা এক দাবি এক, দুর্নীতিবাজদের পদত্যাগ’ এসব স্লোগান দেন।

এসমউ উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট মো. জুয়েল মুন্সি সুমন, অ্যাডভোকেট মো. আল-আমীন, অ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার, মো. হাবিবুর রহমান, আছমা হোসেনসহ আরও অনেকে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী আইনজীবীদের বিক্ষোভ

আপডেট : ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪