ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

টেকনাফ জাদিমুড়ায় মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ ঘটনায় ইয়াবাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭-এর সি/৫ ব্লকে অভিযান চালায় জাদিমুড়া এপিবিএনের একটি আভিযানিক দল।

এপিবিএন সূত্র জানায়, স্থানীয় বাঙালি মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরের একটি খালি জায়গায় মাটির নিচে ইয়াবা পুঁতে রাখার তথ্য পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে প্রায় এক ফুট মাটি খনন করে স্বচ্ছ প্লাস্টিকে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটটি খুলে হলুদ কাগজে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ভেতরে ১০টি করে মোট ৫০টি জিপারযুক্ত নীল পলিপ্যাকেট ছিল। প্রতিটি পলিপ্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৮০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অভিযানে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (সঃ) মো. আব্দুল আজিজের সমন্বয়ে ক্যাম্প-২৬ শালবাগান এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মনজুরুল আবছার, এসআই (নিঃ) আলম মিয়াসহ ক্যাম্প-২৭-এর রাত্রিকালীন মোবাইল ডিউটিতে থাকা সদস্যরা অংশ নেন।

পরে উদ্ধার করা ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২৪ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে এসআই (নিঃ) মো. আলম মিয়া সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ থানায় হস্তান্তর করেন।

এ ঘটনায় টেকনাফ থানায় ২৪ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-৮৫।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

টেকনাফ জাদিমুড়ায় মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬