ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর ল’ কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা বর্ধিত পরীক্ষার ফি পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়তি ফি বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্ধিত ফি পুনর্বিবেচনার দাবি জানান তারা।

শিক্ষার্থী মিতু শিকদার বলেন, এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, তারা যেন বিষয়টি দ্রুত পুনর্বিবেচনা করে বর্ধিত ফি কমানোর উদ্যোগ নেয়।

অপর শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, অনেক বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজটের সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে। এতে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু অতিরিক্ত পরীক্ষার ফি আমাদের জন্য নতুন করে আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার বর্ধিত ফি পুনর্বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬