ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

নীলফামারী সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ নবীন শিক্ষার্থীকে ফুল ছিটিয়ে ও রজনীগন্ধার তোড়া উপহার দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “সঠিক শিক্ষা অর্জন এবং মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারলে এই নীলফামারী থেকেই দেশসেরা ও বিশ্বসেরা হওয়া সম্ভব।”

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য তুহিনের সহধর্মিণী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।

উৎসবমুখর এই সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬