ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদের উদ্যোগে আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউসে এই চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছেন, যার দৃশ্যমান সুফল দেশবাসী এখন দেখতে পাচ্ছেন।

​শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, পড়াশোনায় সামান্য মনোযোগী হলেই নিজেদের মধ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সম্ভব। বর্তমানে প্রযুক্তি হাতের মুঠোয় চলে এসেছে এবং মোবাইলের মাধ্যমেই নানা ডিগ্রি অর্জন করা সম্ভব হচ্ছে। নীলফামারীতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতির বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোতে এখানকার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এই পরিস্থিতি উত্তরণে জেলা পরিষদের উদ্যোগে ইতোমধ্যে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির কাজ শুরু হয়েছে, যার সুফল ভবিষ্যতে সবাই পাবে।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য তুহিনের পত্নী তামান্না ইয়াসমিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জানান, চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। যার অংশ হিসেবে আজ প্রথম দফায় ৮০ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথির মাধ্যমে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকেও জিপিএ-৫ অর্জনকারী ৫ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

আপডেট : ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬