ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজে ‘জাগরণ’ স্মরণিকার মোড়ক উন্মোচন

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘জাগরণ’ উৎসব ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও তারুণ্যের উদ্দীপনায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।

​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ সুলতান আহমদ। বক্তব্যে তিনি শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

​

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব মো. ছবীর আহমেদ আখন্দ ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন এবং সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. জহীরুল ইসলাম।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের প্রকাশনা ‘জাগরণ’-এর মোড়ক উন্মোচন। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। এতে জুলাই জাগরণ, নতুন প্রজন্মের স্বপ্ন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও সামাজিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

​

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন রিয়াজ, সাবেক সম্পাদক মোহাম্মদ নেছার উদ্দিন, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক আবুল কালাম, সাবেক সম্পাদক প্রভাষক এমদাদুল হক এবং আমন্ত্রিত অতিথি সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবীবুল্লাহ।
​

বক্তারা বলেন, ‘জাগরণ’ শুধু একটি স্মরণিকা নয়; এটি জ্ঞান, বিবেক, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যয়ের প্রতীক। তরুণ প্রজন্মকে আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ, আবেগ ও সৌহার্দ্যের এক মিলনমেলার সৃষ্টি হয়। অতিথিদের সম্মাননা প্রদান ও স্মরণিকা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

​

আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘জাগরণ’ উৎসব ও প্রকাশনা কলেজের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আরও দৃঢ় সেতুবন্ধন তৈরি করবে।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজে ‘জাগরণ’ স্মরণিকার মোড়ক উন্মোচন

আপডেট : ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬