ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

​

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ডা. এস এম সরোয়ার।

​

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মো. রাব্বী মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সচিব মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সচিব এম. হোসাইন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব মো. আমির হোসেন, ঢাকা জেলা কমিটির সভাপতি মো. মহসিন উদ্দীন, মো. সিহাব উদ্দিন রাজ এবং মো. আবু বকর সিদ্দিক শুভ।

প্রধান আলোচক মুহাম্মদ মনজুর হোসেন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, ইনসাফ, মানবিকতা, ক্ষমা, সহনশীলতা ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন না; বরং একজন আদর্শ রাষ্ট্রনায়ক, সমাজসংস্কারক, শিক্ষক, বিচারক ও মানবতার পথপ্রদর্শক হিসেবে পৃথিবীর ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

​

তিনি বলেন, মহানবী (সা.) মানুষের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচার দূরীকরণ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন। তাঁর জীবনী থেকে সাংবাদিক সমাজেরও অনেক কিছু শেখার রয়েছে। একজন সাংবাদিককে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে এবং কোনো প্রলোভন বা চাপের কাছে সত্যকে বিসর্জন দেওয়া যাবে না।

​

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হলে ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মক্ষেত্র ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, আমানতদারি, দায়িত্বশীলতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। তাঁর জীবন ও কর্ম নিয়ে ব্যাপকভাবে গবেষণা ও চর্চা করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সংস্থার মহাসচিব মো. আলমগীর গনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করাই একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ। তাঁর চরিত্র, ন্যায়নীতি, সততা, মানবিকতা ও দায়িত্ববোধ আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে।

​

তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই সাংবাদিকদের সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ হওয়া অত্যন্ত জরুরি। মহানবী (সা.) যেভাবে সত্য ও ন্যায়ের পথে অটল ছিলেন, সাংবাদিকদেরও সেভাবে সাহস ও সততার সঙ্গে মানুষের অধিকার, ন্যায়বিচার ও সত্যের পক্ষে কাজ করে যেতে হবে।

​

তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

​

প্রধান অতিথি হিসেবে সংস্থার নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেনও মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

​

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল, সারজিদ আহমেদ অপু, আজিম মিয়া, মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন লিটন, সিরাজাম মনিরাসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ, ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ নিজেদের ব্যক্তি ও পেশাগত জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁর শাশ্বত আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬