ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

স্বামীর শেষ বিদায়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি তার প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ১৮ আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সংক্রান্ত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন এবং ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বর্তমানে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন; যেখানে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ ২০ আগস্ট সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে, যেখানে দীপু মনি তার প্রয়াত স্বামীকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন। এরপর মরদেহটি গুলশানের আজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে, সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া মোনাজাত শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম উল্লেখ করেন, প্রচলিত কারা আইন ও কারাবিধি অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারে দিনের আলোতে সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির স্পষ্ট বিধান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন দীপু মনি। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও তিনি অনুমতি পাননি। আদালতে তাকে হাজির করা হলে স্বামী তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে তার সঙ্গে দেখা করতে যেতেন।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

স্বামীর শেষ বিদায়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

আপডেট : ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬