ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী ‘শাওনের ডালা’ মেলার উদ্বোধন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এলেঙ্গায় দুই দিনব্যাপী ‘শাওনের ডালা’ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এলেঙ্গা জমিদারবাড়ির প্রাঙ্গণে সাধনা, ব্রতী ও জাতীয় জাদুঘর যৌথভাবে এ মেলার আয়োজন করে।

গবেষণা ও গ্রামীণ সংস্কৃতি কেন্দ্র ‘সাধনা’র প্রতিষ্ঠাতা লুবনা মরিয়মের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিতেন্দ্রবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূত ড. দেবপ্রিয় ভট্টাচার্য, কালিহাতী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এলেঙ্গা শাখার ব্যবস্থাপক প্রবাল কমল ভট্টাচার্য মানিক এবং জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘শাওনের ডালা’র ইনচার্জ লাবণ্য সুলতানা। ​মেলায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের নানা অনুসঙ্গ তুলে ধরে মোট ২০টি স্টল অংশ নিয়েছে। দুই দিনব্যাপী এ মেলায় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন মনোরম পরিবেশনা থাকবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

জনপ্রিয়

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী ‘শাওনের ডালা’ মেলার উদ্বোধন

আপডেট : ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬