ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

মিলনের পক্ষে মোরেলগঞ্জে বিশাল শোভাযাত্রা, দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার

​বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে বিএনপির মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে বিশাল শোভাযাত্রা, গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

​

দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও কল্যাণমুখী মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে সোমবার (১০ আগস্ট) বিকেলে তাঁর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​

এদিন বেলা ৩টার দিকে পৌর শহরের ভাইজোড়া খান আবুবকর একাডেমি চত্বর থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রাটি বের হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন। ব্যানার ও লিফলেট হাতে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ড হয়ে পুনরায় একাডেমি চত্বরে এসে শেষ হয়।

​

শোভাযাত্রাকালে আসাদুজ্জামান মিলন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মেয়র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁর সমর্থনে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পৌর শহরের রাজপথে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিতরণ করা লিফলেট ও ব্যানারে দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী মডেল পৌরসভা গঠনসহ সম-অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা-স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা, সুপেয় পানির সংকট সমাধান এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়। পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়।

​

শোভাযাত্রা শেষে একাডেমি চৌরাস্তা চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিলন বলেন, দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। দেশ ও দলের স্বার্থে জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।

​তিনি বলেন, “দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত ও অবহেলিত মোরেলগঞ্জ পৌরসভাকে ঢেলে সাজিয়ে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী মডেল পৌরসভায় রূপান্তরিত করতে চাই। দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হলে পৌরবাসীর উন্নয়নের স্বার্থে আমি মেয়র পদে নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

​

পথসভায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর আলী তালুকদার, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আ. আজিজ তালুকদার ও সাধারণ সম্পাদক পারভেজ রেজা ফারুক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজমল হোসেন, বিএনপি নেতা বাদশা শেখ, ফিরোজ তালুকদার, রফিকুল ইসলাম বাবুল, সেলিম শেখ এবং উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সোহরাব হোসেন মোহনসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

​

পথসভা শেষে আসাদুজ্জামান মিলনের পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

​আয়োজকদের ভাষ্য, পৌরবাসীর নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদক ও দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আসাদুজ্জামান মিলনের পক্ষে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

মিলনের পক্ষে মোরেলগঞ্জে বিশাল শোভাযাত্রা, দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার

আপডেট : ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬