ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তৌসিফ

​তৌসিফ আলম শিহাত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে মোড়লগঞ্জের কৃতি ছাত্র তৌসিফ আলম শিহাত। সম্প্রতি প্রকাশিত ফলাফলে সে সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাৎ ‘ট্যালেন্টপুল’ (Talentpool)-এ বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।

​সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হমাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার ফলাফল বিবরণী অনুযায়ী, তৌসিফ আলম শিহাতের রোল নম্বর ২০৭১৪০৪। সে খুলনা বিভাগের একজন সফল পরীক্ষার্থী হিসেবে এই গৌরবোজ্জ্বল ফলাফল বয়ে এনেছে।

​

তার এই অসামান্য সাফল্যে হমাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং তার পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তৌসিফের এই অর্জন বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।

​

তৌসিফের পিতা মো. শরিফুল আলম (নিপু) ও মাতা সুমনা নাজমিন তার এই সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে তাকে একজন দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সে মোরেলগঞ্জ উপজেলার ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট জিলবুনিয়া গ্রামের সিকদার বাড়ির গর্বিত সন্তান ও সিকদার মোহাম্মদ সামসুল আলম (নিলু সিকদার) ও মিসেস মনোয়ারা আলম -এর পৌত্র।

উল্লেখ্য, আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের (Press conference) মাধ্যমে এই ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় (Primary Scholarship Result 2026 Released: Direct Link and Check Result by Online or SMS)।

ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন (Primary and Mass Education Minister Anm Ehsanul Hoque Milan)। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (State Minister Bobby Hajjaj) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী (DPE Director General Shahina Ferdousi)।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) নির্বাচিত হয়েছে ৩২,৯৬৫ জন শিক্ষার্থী। বাকি ৪৬,২৮১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার পর পরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফলাফল একযোগে উন্মুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য ব্যবহার করে সহজেই পূর্ণাঙ্গ মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে পারছে।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তৌসিফ

আপডেট : ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬