ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে একটি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে এইচএসসি পরীক্ষা শেষে চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

তিনি অভিযোগ করেন, পরীক্ষার প্রশ্ন অধিকাংশ পরীক্ষার্থীর প্রস্তুতির সঙ্গে না মেলায় এবং কক্ষ পরিদর্শকদের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক সহযোগিতা না পাওয়ায় পরীক্ষা শেষে চরফ্যাশন সরকারি কলেজের একদল পরীক্ষার্থী কলেজে হামলা চালায়। তারা কলেজের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভবনের জানালা-কপাট ভাঙচুর করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, একদল পরীক্ষার্থী ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হামলা চালাচ্ছে-এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আপডেট : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬