ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’ পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

গনি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বিশেষ সভা অনুষ্ঠিত

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০ নং কামালবাজার ইউনিয়নের ধরগাঁও “স্মৃতি প্যালেস” এম. এ. গনি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ট্রাস্টের সভাপতি ও প্রবাসী পল্লী গ্রুপের ভাইস-চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মকব্বির আলীর পরিচালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষা ট্রাস্টের ২০২৬ সালের ৪টি বৃত্তি পরীক্ষা কার্যক্রমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে ট্রাস্টের সচিব ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুক আহমদ ২০২৫ সালের শিক্ষা ট্রাস্টের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:

২৬তম স্কুল ও জুনিয়র মাদ্রাসার জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

১৬ তম “মরহুমা আয়েশা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা” আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

১৫তম “আম্বর আলী ও সফিনা বিবি ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা” আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

১৮তম “এসএসসি ও দাখিল মডেল টেস্ট পরীক্ষা” আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের শিক্ষা ট্রাস্টের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়।

​শিক্ষা ট্রাস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি “স্মারক সংকলন” প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

চলতি জুলাই মাসে শিক্ষা ট্রাস্টের “বার্ষিক শিক্ষা সফর” অনুষ্ঠিত হবে।

মহীয়সী নারী ও শিক্ষা ট্রাস্টের প্রবর্তক মিসেস মনোয়ারা খানমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন— শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ. এইচ. এম. ইসরাইল আহমেদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম এবং নির্বাহী সদস্য সোহেল মিয়া ও আনোয়ার হোসেন।

এছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন— মাওঃ আব্দুস ছালাম, সামসুল হক, আ: রকিব, সিদ্দিকুর রহমান খালেদ, আ: রব এবং সুহেল আহমেদ।

জনপ্রিয়

১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

গনি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬