ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’ পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়: দেশ গঠনে দক্ষ হওয়ার আহ্বান

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের বিরতি চলাকালীন সময়ে তিনি পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আন্তরিকভাবে কুশলাদি বিনিময় করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার সার্বিক খোঁজখবর নেন। আগামী দিনে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বর্তমান বিএনপি সরকারের বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ চারজন বিদেশী শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কয়েকটি প্রতিনিধি দল সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন।

আজ দুপুরে সংসদ ভবনে আসার পর তারা প্রথমেই সংসদের দৃষ্টিনন্দন ও অনন্য নির্মাণশৈলী ঘুরে দেখেন।এরপর তারা সংসদের সমৃদ্ধ লাইব্রেরী পরিদর্শন করেন এবং বিভিন্ন স্মরণীয় স্থানে ফটোসেশনে অংশ নেন। পরবর্তীতে তারা গ্যালারিতে বসে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন।অধিবেশনের নামাজের বিরতি চলাকালে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের এই পরিদর্শনে বেশ কয়েকটি বড় প্রতিনিধি দল অংশ নেয়। ​নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু) মাধ্যমে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৬৯ জন।

রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ মোট ৫৩ জনের একটি দল।

বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ৪ জন বিদেশী শিক্ষার্থীসহ মোট ৮ জনের একটি প্রতিনিধি দল।

সংসদ সদস্য ফাহমিদা হক এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) মাধ্যমে আসা ১৮ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল।

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে সরকারের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জনপ্রিয়

১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়: দেশ গঠনে দক্ষ হওয়ার আহ্বান

আপডেট : ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬