ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাগেরহাট আঞ্চলিক শাখার উদ্যোগে মোরেলগঞ্জ-শরণখোলা অঞ্চলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) মোরেলগঞ্জের দি লাইসিয়াম একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাগেরহাট আঞ্চলিক শাখার সভাপতি মো. জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও সুন্দরবন একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল ওহাব, ভাসানী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. ইলিয়াস হোসেন লিটন, সাধারণ সম্পাদক ও মিয়া ফুয়াদ একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন, জেকে একাডেমির প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেন, মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ, অভিভাবক অধ্যাপক শিমুল বিশ্বাস, আব্দুল মালেক সুমন এবং শিক্ষার্থীদের পক্ষে দি লাইসিয়াম একাডেমির মুমতাহা আরিশা ফারিন।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দেশব্যাপী সম্মিলিত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন দি লাইসিয়াম একাডেমির শুভাসীষ (কেজি-প্রথম শ্রেণি) ও মুমতাহা (প্রথম শ্রেণি), ভাসানী কিন্ডারগার্টেনের অহিদা ও অর্ঘ্য, পোলেরহাট আদর্শ একাডেমির কুলসুম এবং মোরেলগঞ্জ মডেল একাডেমির মুজাহিদ।

বক্তারা তাঁদের বক্তব্যে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, বৈষম্য এবং উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়গুলো প্রধান অতিথির সামনে তুলে ধরেন। প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট : ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬