ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

বাগেরহাটে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং চারাগাছ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, এনটিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, আলোকিত বাগেরহাট ও খুলনা টাইমসের নির্বাহী সম্পাদক আরাফাত হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি আলী আকবর টুটুল,বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকুনজি আরিফুল ইসলাম , জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন এবং দৈনিক সমাবেশের জেলা প্রতিনিধি সুজন মোল্লা সহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত অতিথিরা এনটিভির দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে এনটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি দেশের মানুষের আস্থা অর্জন করেছে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর সম্প্রচার এবং পেশাদার সাংবাদিকতার চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে এনটিভি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে এনটিভির পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শতাধিক ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়। বিতরণ করা চারাগাছের মধ্যে ছিল আম, জাম, লিচু, সফেদা, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ। ব্যতিক্রমী এই উদ্যোগটি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬