ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

​‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক বিদ্যালয়ে এই বৃহৎ কর্মসূচির শুভ সূচনা করেন তিনি।

​উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

​

একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ শীর্ষক জাতীয় প্রদর্শনীরও উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রজেক্টের নানা সুবিধাজনক ও প্রায়োগিক দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের এই সৃজনশীল ও উদ্ভাবনী কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ প্রদান করেন।

​

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ​আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষামন্ত্রী ​ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাb​মাহদী আমিন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ​এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ​সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬