ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

কর পরিশোধে উৎসাহ দিতে বাগেরহাটে পৌর কর মেলা

বাগেরহাট পৌরসভার বকেয়া পৌর কর আদায়ে নাগরিকদের উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী তিন দিনের কর মেলার আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ। মেলা চলাকালে বকেয়া পৌর কর পরিশোধকারীরা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।

রোববার (২৮ জুন) সকালে বাগেরহাট পৌরসভা চত্বরে ফিতা কেটে কর মেলার উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন।

পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে বাগেরহাট পৌরসভার মোট করের পরিমাণ ৭ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে ৪ কোটি ৫৬ লাখ টাকা বকেয়া রয়েছে। এই বিপুল পরিমাণ বকেয়া কর আদায় এবং পৌরসভার রাজস্ব বৃদ্ধি করতেই তিন দিনের এই বিশেষ কর মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মেজবাহ উদ্দীন বলেন, বকেয়া পৌর কর আদায় না হলে নাগরিকদের প্রয়োজনীয় সেবা ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পৌরসভাকে আর্থিকভাবে স্বাবলম্বী ও কার্যকর রাখতে কর আদায়ের কোনো বিকল্প নেই। তাই নাগরিকদের কর পরিশোধে উদ্বুদ্ধ করতে তিন দিনের এই কর মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে বকেয়া কর পরিশোধ করলে ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দেওয়া হবে।

তিনি আরও বলেন, কর পরিশোধের মাধ্যমে নাগরিকরা যেমন ছাড়ের সুবিধা পাবেন, তেমনি পৌরসভাও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।

ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাদের মতে, ছাড়ের সুবিধা থাকায় অনেকেই দীর্ঘদিনের বকেয়া কর পরিশোধে আগ্রহী হচ্ছেন। এতে একদিকে যেমন নাগরিকদের আর্থিক সুবিধা হবে, অন্যদিকে পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই কর মেলার মাধ্যমে বকেয়া কর আদায়ে গতি আসবে এবং ভবিষ্যতে পৌরবাসীর জন্য আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

কর পরিশোধে উৎসাহ দিতে বাগেরহাটে পৌর কর মেলা

আপডেট : ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬