ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব – মুহাম্মদ মনজুর হোসেন নকল সিগারেটে সয়লাব মোরেলগঞ্জ: গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল ডার্বি সিগারেট উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক জলঢাকায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় বাম হাত হারাতে যাচ্ছে রিনা বেগম বোরহানউদ্দিনে ব্রাজিলের শোডাউনে যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনা, নিহত ১ আহত ২ সুন্দরবনের কোলঘেঁষা মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জামায়াত-শিবির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

সংগৃহীত ছবি

চলতি অর্থবছরে বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন শুরু করেছেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম জাতীয় বাজেট।

এর আগে, এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।

প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করতে হয়।

সভা সূত্র জানায়, এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

আপডেট : ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬