ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব – মুহাম্মদ মনজুর হোসেন নকল সিগারেটে সয়লাব মোরেলগঞ্জ: গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল ডার্বি সিগারেট উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক জলঢাকায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় বাম হাত হারাতে যাচ্ছে রিনা বেগম বোরহানউদ্দিনে ব্রাজিলের শোডাউনে যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনা, নিহত ১ আহত ২ সুন্দরবনের কোলঘেঁষা মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জামায়াত-শিবির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা

সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব – মুহাম্মদ মনজুর হোসেন

সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমেই গণমাধ্যমকর্মীরা মানুষের আস্থা অর্জন করতে পারেন বলে মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।

রোববার (১৪ জুন) দুপুরে ঝালকাঠি কলেজ রোডে জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো (সম্পাদক ও প্রকাশক সংবাদ৩৬০, জনসংযোগ ও মিডিয়া প্রধান, প্রবাসী পল্লী গ্রুপ) এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মো. নূরনবী সোহেল। তাঁরা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এবং ডিজিটাল যুগে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

বক্তারা বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও নিরপেক্ষ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে সাংবাদিকদের সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রুবেল খান, সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং দপ্তর সম্পাদক শংকর দাস পবন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুন, কামরুজ্জামান সুইট, আব্দুর রাজ্জাক রাজু, এইচ. এম. গিয়াস উদ্দিন, কামাল হোসেন মৃধাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বক্তারা সাংবাদিকতার মূল আদর্শ-সত্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও জনকল্যাণকে ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

আপডেট : ১২ ঘন্টা আগে