ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ মোরেলগঞ্জে লবনাক্ত জমিতে থাইল্যান্ডের আম চাষে সফল কৃষক রুহুল মোমেন চিতলললমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী ড. ইউনূসের বিচার চাইলেন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩ মনপুরা হাসপাতালে সরকারী অ্যাম্বুলেন্স বিকল, ভ্যানগাড়িতে রোগী পরিবহনে বাড়ছে মৃত্যুঝুঁকি প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টেকনাফে ২৪ ঘণ্টায় উদ্ধার ৫ অপহৃত শিশু-কিশোর মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী ও স্পিকারের উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য।

রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে এই সদস্যরা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।

গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের সরকারি দল বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবারের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী নুসরাত তাবাসসুমের নাম বিশেষভাবে আলোচনায় ছিল। গতকালই নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ও সক্রিয় নেতৃত্বের এই অংশগ্রহণ দেশের সংসদীয় রাজনীতিতে নতুন গতিশীলতা নিয়ে আসবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি নবনির্বাচিত সদস্যদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা স্পিকারের উপস্থিতিতে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই নতুন নেতৃত্বের আগমনে সংসদের নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো, যা আগামীর আইন প্রণয়ন ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

জনপ্রিয়

ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

আপডেট : ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬