ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

টেকনাফে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ট্রায়াল শুরু

কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ট্রায়াল। বুধবার (২৯ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং টেকনাফ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাছির উদ্দীন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ, নতুন কুঁড়ি স্পোর্টস টেকনাফ উপজেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল সাদেক, ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি সাংবাদিক গিয়ান ভুলু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, ক্রীড়া সংগঠক ছৈয়দ আলম, আব্দুর শুক্কুর ও খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।’

তিনি আরও বলেন, যোগ্য প্রতিযোগীরা ভবিষ্যতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেতে পারেন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতায় গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যেও এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জনপ্রিয়

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

টেকনাফে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ট্রায়াল শুরু

আপডেট : ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬