ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে শিশুদের জন্য নতুন পার্ক উদ্বোধন জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী শিল্পী এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়–লায়ন মোঃ গনি মিয়া বাবুল বাংলাদেশ-ইতালি বন্ধন আরও অটুট করতে মাঠে নামলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের দেড় মাসের সন্তানসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা টেকনাফের পাহাড়ে তিন যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও শামীম আরা স্বপ্নাকে অভিনন্দন জানালেন এমপি শাহজাহান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা

টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও

কক্সবাজারের টেকনাফে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এবং কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম-এর আয়োজনে, ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যালায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব)-এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন প্রকল্পের কক্সবাজার জেলা ব্যবস্থাপক সৈয়দ মোহন উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিউনিটি রেডিও নাফের উপদেষ্টা কমিটির সভাপতি মো. ইমামুল হাফিজ নাদিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন এবং উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আলফারুকী।

স্বাগত বক্তব্য দেন কমিউনিটি রেডিও নাফের স্টেশন ম্যানেজার মো. সিদ্দিক হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, জেলে সম্প্রদায়, দলিত জনগোষ্ঠী, রাখাইন, চাকমা, প্রতিবন্ধী ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনওর বক্তব্য

ইউএনও মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, গ্রাম আদালত নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। জনসাধারণ সচেতন হলে অনেক বিচার গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। এতে ইউএনও অফিস, থানা ও অন্যান্য বিচারসংশ্লিষ্ট দপ্তরে চাপও কমবে।

তিনি হাম ও রুবেলা টিকাদান কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, টিকা নেওয়ার উপযোগী শিশুদের সময়মতো টিকা দিতে অভিভাবকদের সচেতন করতে হবে।

মানবপাচার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে যেতে হলে বৈধ পথ বেছে নিতে হবে। মানবপাচার রোধে সবাইকে সহযোগিতা করতে হবে এবং সংশ্লিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

তিনি আরও বলেন, টেকনাফে দুর্যোগসহ বিভিন্ন বিষয়ে আঞ্চলিক ভাষায় সচেতনতা তৈরিতে কমিউনিটি রেডিও নাফের বিকল্প নেই।

সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে স্টল প্রদর্শনী, ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সবার অভিমত

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। বিশেষ করে অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত নারীদের আইনি সহায়তা প্রদানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

জনপ্রিয়

জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে শিশুদের জন্য নতুন পার্ক উদ্বোধন

টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও

আপডেট : ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬