ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তি: চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’

জ্বালানি তেলের অতিরিক্ত চাপ, অস্বাভাবিক মজুত ও কৃত্রিম সংকট মোকাবিলায় পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও বিআরটিএ’র সহকারী পরিচালক ও ট্যাগ অফিসার মোবারক হোসেন। অনুষ্ঠানে অ্যাপটির কার্যক্রম তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আগত মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার জ্বালানি নিলে পরবর্তী ৯৬ ঘণ্টা বা চার দিনের মধ্যে নির্ধারিত স্টেশনগুলো থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না। তার ভাষ্য, এ ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার জ্বালানি নেওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে তেলের অপচয় ও অপ্রয়োজনীয় ভিড় কমবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। উদ্ভাবক আরও জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি ইতোমধ্যে ঝিনাইদহ জেলায় পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের উদ্যোগে পিরোজপুরে এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে জ্বালানি সংকট ও ভোগান্তি কমানো যায়। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই অ্যাপ চালুর মাধ্যমে তেল বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং অনিয়ম ও অতিরিক্ত চাপ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তি: চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’

আপডেট : ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬