ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

মানবিক পিরোজপুরের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক পিরোজপুর এর উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পানির ট্যাংকির সামনে সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন– মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তালুকদার, সদস্য মেজবাহ উদ্দিন সোহেল এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

মানবিক পিরোজপুরের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

আপডেট : ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬