ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৯ তলা থেকে লাফ দিলো ৩ বোন

সংগৃহীত ছবি

একসঙ্গে তিন বোন ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তিনজনই বয়সে কিশোরী। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটিতে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, তিন বোন একসঙ্গে লাফ দেওয়ার সময় আশপাশের বাসিন্দাদের অনেকেই ঘুমিয়ে ছিলেন।

তিন বোনের নিচে পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে তাদের। আত্মহত্যা করার আগে মেয়েরা ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছিল। তাদের পরিবার যখন ঘরের দরজা ভেঙে তাদের বাঁচাতে প্রবেশ করে, ততক্ষণে লাফিয়ে পড়েছিল ওই তরুণীরা।

নিহতরা হলো– বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)।

তারা একটি কোরিয়ান গেমে আসক্ত ছিল এবং এ নিয়ে পারিবারিকভাবে বাবা-মার সঙ্গে কলহ চলছিল। মূলত করোনা মহামারির সময় থেকে তারা অনলাইন গেমের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়ে। এই গেমের নেশায় তারা নিয়মিত স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। এমনকি তাদের আচরণে এক অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল।

গোসল, খাওয়া, স্কুলে যাওয়া কিংবা ঘুমানো সবকিছুই সব সময় একসঙ্গে করত তারা। গেমটির আসক্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা নিজেদের কোরিয়ান নামও রেখেছিল। বাসা থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। এতে কান্নার ইমোজি দিয়ে লেখা ‘দুঃখিত, বাবা’।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

৯ তলা থেকে লাফ দিলো ৩ বোন

আপডেট : ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬