ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান: শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমাদের দেশের সকল সেক্টরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুগ্ধ মুগ্ধই, আবু সাঈদ আবু সাঈদই। তারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। ফ্যাসিবাদ শুধু ফ্যাসিবাদ ভাঙ্গতে হবে তা নয়, আমাদের সাধারণ জীবনেও নানা ধরণের অন্যায় দেখি। সেই অন্যায়ও গুলোও দূর করতে হবে।

তিনি আজ রোববার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

পরে দেশের অন্যতম কবি বুলবুল খান মাহবুব ও হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আফরোজ হোসেন সিদ্দিকী কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান: শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

আপডেট : ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬